ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৬, ৪ সেপ্টেম্বর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন, সরাইল উপজেলার সরাইল গ্রামের ইউনুস মিয়ার ছেলে লোকমান মিয়া, একই এলাকার আব্দুল হান্নানের ছেলে আমজাদ ও ঝিলুকদারপাড়া এলাকার মুজিব মিয়ার জেলে  শরিফ। তারা নির্মাণ শ্রমিক ছিলেন।

স্থানীরা জানান, দুপুরে তেরকান্দা গ্রামের বরকত আলীর বাড়িতে নির্মাণাধীন সীমানা প্রাচীরে রডের কাজ করছিলেন লোকমান, আমজাদ ও শরীফ। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তার রডে জড়িয়ে গেলে তারা তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন।

Advertisement

সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!