[ দেশজুড়ে ]
বড়াল নদীর পাড়ে পড়েছিল বৃদ্ধের মরদেহ
বড়াল নদী -ফাইল ছবি
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকার কুশাবড়িয়া গ্রাম সংলগ্ন বড়াল নদীর পাড় থেকে এক ৭০ ঊর্ধ্ব অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যার পর মরদেহটি উদ্ধার করে বাঘা থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধের ওই লাশ ওইখানে কিভাবে এসেছে কেউ জানে না। পরনে চেক লুঙ্গি ছিল। এছাড়া শরীরে আর কিছু ছিল না। নদীর পাড়ে পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।
.png)
এ বিষয়ে বাঘা থানার ওসি (তদন্ত) সবুজ রানা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!