জানা গেছে, বাবা কর্মস্থলের সুবাদে ঢাকায় থাকায় শিশু আরিয়ান তার মায়ের সঙ্গে নানা বাড়ি পার্শ্ববর্তী দিয়াশুর গ্রামে বসবাস করে আসছিলেন। দুপুরে খেলার ছলে আরিয়ান বাড়ির পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর স্বজনরা পুকুর থেকে শিশু আরিয়ানকে উদ্ধার করেন। পরে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেনে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
.png)