নিহতরা হলেন, উপজেলার বলাবাড়িয়া গ্রামের সুব্রত সরকার বাপ্পি (৩২) ও তার শিশু পুত্র পবিত্র সরকার তূর্য (৪)। এ সময় গুরুতর আহত হয় বাপ্পির স্ত্রী শ্যামলী সরকার।
এ ঘটনায় বাসচালক ও বাস হেফাজতে নেয়া হয়েছে। আটক বাসচালক নিজাম মন্ডল সাতক্ষীরা সদরের মো. মাফু মন্ডলের ছেলে।
.png)
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে বাপ্পি তার শিশুপুত্র এবং স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে আশাশুনি থেকে বাড়ি ফিরছিলেন।
তারা কদন্ডা কেরানী মোড় এলাকায় পৌঁছালে ঘোলা থেকে ছেড়ে আসা দ্রুতগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাপ্পী ও তার শিশু পুত্রের মৃত্যু হয়। এ সময় তার স্ত্রী গুরুতর আহত হন। আহত শ্যামলী সরকারকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ অধিকারী জানান, এ ঘটনায় ঘাতক বাস এবং চালককে আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।