[ দেশজুড়ে ]
রিমান্ডের কথা শুনেই আদালত থেকে হাতকড়াসহ পালাল আসামি
ফাইল ছবি
হবিগঞ্জে রিমান্ড শুনানির কথা শুনে হাতকড়াসহ আদালত থেকে পালিয়ে গেছেন রাজু মিয়া নামে এক মাদক মামলার আসামি।
বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালত থেকে পালিয়ে যান তিনি। আসামি রাজু মিয়া চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরি গ্রামের চান মিয়ার ছেলে। তিনি একটি মাদক মামলায় গ্রেফতার হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার রামেন্দ্র দাশ।
.png)
তিনি জানান, রাজু মিয়া মাধবপুর থানার একটি মাদক মামলায় গ্রেফতার হন। বৃহস্পতিবার তার রিমান্ড আবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালতে রিমান্ড শুনানির আগেই পালিয়ে যান ওই আসামি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!