এর আগে একই দিন দুপুরে তিনি বাড়িতে রাখা ফসলের বিষপান করেন। মৃত হাসিনা বেগম পুঠিয়া শিবপুর জায়গীরপাড়া এলাকার নওশাদ আলীর স্ত্রী।
মৃত হাসিনা বেগমের বোন জানেহার বেগম জানান, তার বোন অনেক দিন থেকে অসুস্থ। অসুস্থতা থেকে মুক্তি পেতে আত্মহত্যার হুমকি দিয়ে আসছিলেন। ধারণা করা হচ্ছে- সেই কারণেই হয়তো তিনি বিষপান করেছেন।
.png)
এ বিষয়ে পুঠিয়া সার্কেল এএসপি আব্দুল রাকিব জানান, মৃতের ভাই-বোনদের কাছ থেকে শুনেছেন, যে তিনি অসুস্থতার কারণে বিষপান করেছেন। এতে তাদের কোনো ধরনের অভিযোগ নেই। তাই লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া একটি অপমৃত্যু মামলা হয়েছে।