ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অস্ত্র-মাদকসহ কোচিং সেন্টারের পরিচালক আটক

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০০, ১০ সেপ্টেম্বর ২০২৩
অস্ত্র-মাদকসহ কোচিং সেন্টারের পরিচালক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীতে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ একটি কোচিং সেন্টারের পরিচালককে আটক করেছে র‌্যাব। রোববার দুপুরে উপশহর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মজনু আহমেদ জেলার চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে। তিনি উপশহরের সাগর কোচিং সেন্টারের পরিচালক।

র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মজনুকে আটক করা হয়। এসময় মজনুর কোচিং সেন্টারের সামনে তার একটি প্রাইভেটকার তল্লাশি করে তিন রাউন্ড গুলিসহ একটি রিভলবার, ৫০ গ্রাম ক্রিস্টাল আইস ও ১৪৪ পিস ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!