ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৭, ১০ সেপ্টেম্বর ২০২৩
আমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর
প্রতীকী ছবি

বরগুনার আমতলী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টুলি বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার দুপুর দেড়টার দিকে আমতলী সদর ইউনিয়নের নাচনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত টুলি বেগম একই গ্রামের রুহুল আমিন সিকদারের স্ত্রী।

জানা যায়, দুপুরে বসতঘরের লাইট জ্বালানোর জন্য বৈদ্যুতিক সুইচ অন করতে যান টুলি বেগম। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে টুলি বেগমকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু জানান, বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!