অন্যদিকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শিউলি পারভীন জানান, কয়েকমাস ধরে সরবরাহ নেই কুকুরের কামড়ের চিকিৎসায় ব্যবহৃত ভ্যাকসিন।
নলছিটিতে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মনির হোসেন জানান, সড়কের মাঝখানে একসঙ্গে ১০-১২টি কুকুর ঘুরে বেড়ায়। এতে অনেক সময় মোটরসাইকেল চালাতে বেগ পেতে হয়। আবার হর্ন দিলে তারা এদিক সেদিক দৌঁড় দেয়। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার ঘটার সম্ভাবনা থাকে। অনেক চালক কুকুরের কারণে মারাত্মক সব দুর্ঘটনার শিকার হয়েছেন।
.png)
পৌর এলাকার বাসিন্দা হুমায়ুন আহমেদ বলেন, হঠাৎ নলছিটিতে বেড়ে গেছে বেওয়ারিশ কুকুর। এসব কুকুর দলবেধে বিভিন্ন সড়কে ঘোরাফেরা করছে। ফলে অনেক অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পাঠিয়ে চিন্তায় থাকেন। কর্তৃপক্ষের উচিত এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়া।
নলছিটি পৌর মেয়র আ. ওয়াহেদ খান বলেন, আমাদের কুকুর নিধনের কোনো নির্দেশনা নেই। তাই এ ব্যাপারে কিছু করতে পারবে না পৌর কর্তৃপক্ষ। তবে যেহেতু সাধারণ লোকজনের সমস্যা হচ্ছে তাই বিষয়টা যথাযথ কর্তৃপক্ষকে জানানো হবে।