ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৪, ১১ সেপ্টেম্বর ২০২৩
যশোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
প্রতীকী ছবি

যশোরে গৃহবধূ মনজুরা বেগম হত্যা মামলায় তার স্বামী আব্দুস সেলিমের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার বিকেলে যশোরের অতিরিক্ত দায়রা জজ তাজুল ইসলাম এ আদেশ দিয়ে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি আসাদুজ্জামান। মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০০৬ সালের ৬ মে যশোরের অভয়নগর উপজেলার পাথালিয়া গ্রামের আব্দুর রহমানের পুকুর থেকে গৃহবধূ মনজুরা বেগমের মৃতদেহ উদ্ধার করেন গ্রামবাসী। এ ঘটনায় নিহতের বড় ভাই অভয়নগরের পায়রা গ্রামের কবির হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামি করে অভয়নগর থানায় মামলা করেন।

Advertisement

মামলায় তিনি উল্লেখ করেন, আব্দুস সেলিমের সঙ্গে তার বোন মনজুরা বেগমের বিয়ের তাদের সংসারে এক সন্তানের জন্ম হয়। এরপর বিয়ে বিচ্ছেদ হয়। কয়েকদিন পর সেলিম একই গ্রামের রিক্তা নামে আরেক মেয়েকে বিয়ে করেন। এ ঘটনার ছয় বছর পর সেলিম পুনরায় মনজুরা বেগমকে বিয়ে করার জন্য তাদের বাড়িতে যান। পরিবারের সম্মতিতে তাদের ফের বিয়ে হয়। পরে সন্তান ও স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে যান সেলিম। এতে ক্ষিপ্ত হয়ে দ্বিতীয় স্ত্রী রিক্তা বাবার বাড়িতে চলে যান। এরপর সেলিমের বিরুদ্ধে পারিবারিক আদালতে মামলা করেন রিক্তা। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ চলতে থাকে। একপর্যায়ে ২০০৬ সালের ৬ মে ভোরে মনজুরার মৃতদেহ গ্রামের পুকুর থেকে উদ্ধার হয়।

এদিকে, মামলার পর তদন্তে উঠে আসে স্ত্রীকে হত্যা করেন আব্দুস সেলিম নিজে। মনজুরাকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। একপর্যায় সেলিমকে আটক করে পুলিশ। এ সময় তার স্বীকারোক্তিতে হত্যার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। মামলাটি তদন্ত করে ২০০৭ সালের ৮ মে আদালতে চার্জশিট জমা দেন এসআই জসিম উদ্দিন। সোমবার আদালত এ মামলার রায় ঘোষণার পর সেলিমকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!