মৃত স্বপন রায় পৌরসভার বলদিয়ারপাড় ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকার হিরা লাল রায়ের ছেলে।
জানা যায়, ঐ এলাকার গোপালের নির্মাণাধীন ভবনের ছাদে উঠে রং মিস্ত্রির কাজ করছিলেন স্বপন। হঠাৎ তিনি বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা দেখতে পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিসেরকে খবর দেন।
.png)
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আহত স্বপনকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বীরগঞ্জ ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মেরাজ আলী বলেন, স্বপনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।