[ দেশজুড়ে ]
হেলিকপ্টারে মা-ছেলেকে নিয়ে বাড়ি ফিরলেন প্রবাসী মামুন
ছবি: ডেইলি বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকা থেকে থেকে বিমানবন্দরে এসে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন নোয়াখালীর সোনাইমুড়ীর এক প্রবাসী আবদুল করিম মামুন। এ সময় তার সঙ্গে ছিলেন মা রোকেয়া বেগম ও ছেলে আবদুলাহ আল জাবেদ। তাদের এমন অবতরণ দেখতে ভিড় জমান হাজার উৎসুক জনতা।
মঙ্গলবার দুপুরে উপজেলার আবিরপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতন স্কুল মাঠে হেলিকপ্টারটি অবতরণ করে। এ সময় স্থানীয়রা মামুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রবাসী আবদুল করিম মামুন উপজেলার আমিশা ইউনিয়নের আবির পাড়ার বাসিন্দা।

.png)
প্রবাসী মামুন বলেন, আমি দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকার একটি শহরে ব্যবসা করে আসছি। দেশে প্রতি আমাদের অনেক ভালোবাসা। প্রবাসী হেলিকপ্টার অনলাইনে অফার পেয়ে এ সুযোগ গ্রহণ করে এভাবে বাড়ি আসা। কিছু দিন এলাকায় থাকব। রেমিটেন্স যুদ্ধা হিসেবে আবার প্রবাসে পাড়ি দিব।
এ সময় উপস্থিত ছিলেন, আবিরপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতন প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, প্রবাসীর বড় ভাই ইসমাইল হোসেন টিটু প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!