ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাগুরায় বজ্রপাত রোধে তাল বীজ রোপণ

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৫, ১৩ সেপ্টেম্বর ২০২৩
মাগুরায় বজ্রপাত রোধে তাল বীজ রোপণ
ছবি: ডেইলি বাংলাদেশ

মাগুরায় এসএফএনটিসি এর আওতাধীন শ্রীপুর এসএফপিসি অধিক্ষেত্রে সামাজিক বনায়নের অংশ হিসেবে তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর এ তাল বীজ বপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা এসএফএনটিসি ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর উল্লাহ, শ্রীপুর এসএফপিসি এর ফরেস্টার তপনেন্দ্রনাথ সরকার প্রমুখ।

মাগুরা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর উল্লাহ বলেন, তাল গাছ হচ্ছে প্রাকৃতিক আর্থিং, যা বজ্রপাতের হাত থেকে মানুষের জীবন রক্ষা করে। যে কারণে প্রকৃতিক দুর্যোগ মোকাবিলায় বেশি-বেশি করে তাল গাছ লাগাতে হবে। বজ্রপাত প্রতিরোধে তাল গাছের বিকল্প নেই। শ্রীপুর উপজেলায় রাস্তার পাশের ১৪ কিলোমিটার এলাকা জুড়ে ১৪শ তাল বীজ রোপণ করা হবে। এ কার্যক্রম চলমান। পর্যাক্রমে মহম্মদপুর ও মাগুরা সদর ও শালিখা উপজেলায় এ তাল বীজ রোপণ করা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!