[ দেশজুড়ে ]
এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত
ফাইল ফটো
মুন্সীগঞ্জের শ্রীনগরের সমষপুর এলাকায় এক্সপ্রেসওয়তে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. নীরব হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় মো. রুবায়েত নামে আরো এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ জানায়, শ্রীনগর উপজেলার সমষপুর আন্ডারপাস ব্রিজ সংলগ্ন এক্সপ্রেসওয়ের ঢাকাগামী সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রেলিংয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নীরব হোসেন নিহত হন। আহত হন মোটরসাইকেলের পেছনে থাকা রুবায়েত। পরে স্থানীয়রা আহত রুবায়েতকে উদ্ধার করে হাসপাতালে নেন। এছাড়া হাসাড়া হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
.png)
হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!