ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালক নিহত

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৪, ১৩ সেপ্টেম্বর ২০২৩
মেহেরপুরে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালক নিহত
মেহেরপুর সদর থানা- ফাইল ছবি

মেহেরপুরে প্রাইভেট কারের ধাক্কায় পাখি ভ্যানচালক সবুজ ওরফে পটল (৩১) নিহত হয়েছেন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের সদর উপজেলার গোপালপুর মদনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবুজের ওরফে পটল সদর উপজেলার গোপালপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

Advertisement

স্থানীয়রা জানান, মদনা গ্রাম থেকে সবুজ ওরফে পটল ভ্যান নিয়ে গোপালপুর গ্রামের দিকে যাওয়ার পথে মেহেরপুর থেকে ছেড়ে আসা গাংনী গামী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সবুজ ওরফে পটল মারাত্মক আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!