ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরে ডুবে প্রাণ গেল ফুফু-ভাতিজির, এলাকায় শোকের ছায়া

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩০, ১৪ সেপ্টেম্বর ২০২৩
পুকুরে ডুবে প্রাণ গেল ফুফু-ভাতিজির, এলাকায় শোকের ছায়া
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুকুরের পানিতে ডুবে মাহি আক্তার ও রুমা আক্তার নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাগদিয়া আমতলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মাহি আক্তার (৯) জেলার বিজয়নগর উপজেলার বাগদিয়া এলাকার শহিদ মিয়ার মেয়ে ও একই এলাকার আশ্ররাফ আলীর মেয়ে রুমা আক্তার (৭)। তারা সম্পর্কে ফুফু ও ভাতিজি ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার থানার ওসি রাজু আহমেদ জানান, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায় মাহি ও রুমি। কিন্তু সাঁতার না জানায় তারা পুকুরের পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

Advertisement

খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা পুকুর থেকে তাদের উদ্ধার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তারা সম্পর্কে ফুফু ও ভাতিজি ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!