[ দেশজুড়ে ]
পঞ্চগড়ে ১৫ কোটি টাকার সোনাসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে ১৯টি সোনার বারসহ জুয়েল নামে এক যুবককে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত সোনার মূল্য ১৫ কোটি ১২ লাখ ৬১ হাজার ৯৫৮ টাকা।
রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান হাকিম।
এর আগে, সকালে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া বিওপি আওতাধীন সীমান্ত পিলার ৭৫৫/৪-এস সংলগ্ন প্রধানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। জুয়েল ঐ ইউনিয়নের সাধুপাড়া এলাকার আফসার আলীর ছেলে।
.png)
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক জুয়েল পাচারের উদ্দেশ্যে ১৯টি সোনার বার নিয়ে যাচ্ছিলেন। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। যার মোট ওজন ১৯.৩০৩ কেজি। বাজার মূল্য ধরা হয়েছে ১৫ কোটি ১২ লাখ ৬১ হাজার ৯৫৮ টাকা। এছাড়াও একটি মোটরসাইকেল, ফোন ও নগদ ২৪ হাজার ৬৯০ টাকা জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান হাকিম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!