[ দেশজুড়ে ]
পেটে লাথি মেরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন, স্বামী গ্রেফতার
মাধবপুর থানা। ফাইল ফটো
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পেটে লাথি মেরে সঞ্জিতা সাওতাল (২১) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে খুনের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
এ ঘটনায় সঞ্জিতার স্বামী চা শ্রমিক জয়ন্ত সাওতালকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
মাধবপুর থানার ওসি (তদন্ত) মো. আতিকুর রহমান শনিবার রাতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। জয়ন্ত মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের বাসিন্দা মঙ্গল সাওতালের ছেলে।
.png)
ওই দম্পত্তির পরিবারে নয় মাসের একটি সন্তান রয়েছে এবং মৃত্যুর সময় সঞ্জিতা দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।
ওসি আতিকুর রহমান জানান, জয়ন্ত নেশাগ্রস্ত এবং গত শুক্রবার বিকেলে তিনি তার স্ত্রীর পেটে লাথি মারেন। পরে স্থানীয়রা সঞ্জিতাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এরপরই পুলিশ অভিযান চালিয়ে জয়ন্তকে গ্রেফতার করে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!