[ দেশজুড়ে ]
জেলি পুশ করা ৩০০ কেজি চিংড়ি জব্দ, ৬ জনের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ
খুলনায় চিংড়িতে জেলি পুশ করার অপরাধে ছয়জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ২০ হাজার করে টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দ করা ৩০০ কেজি জেলি পুশকৃত চিংড়ি ধ্বংস করা হয়েছে।
রোববার রাতে র্যাব-৬ খুলনা কার্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, রোববার শহরের নতুন বাজারে মেসার্স এসএস ফিস ট্রেডার্স ডিপোতে অভিযান চালিয়ে এ চিংড়ি জব্দ করা হয়।
এ সময় আসাদুল, চাঁন মিয়া, সিরাজুল, মনির, রুবেল ও রিপন শেখ নামে ৬ কর্মচারীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড দেন।
.png)
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, রিপনকে সাতদিনের এবং বাকি পাঁচজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ২০ হাজার করে টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা চিংড়ি ধ্বংস করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!