ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৪, ১৮ সেপ্টেম্বর ২০২৩
দুই হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ায় দুটি হত্যা মামলায় আলাদাভাবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ওয়াসিম রেজাকে (৪৩) গ্রেফতার করেছে র‌্যাব।সোমবার (১৮ সেপ্টেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১২ বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে রোববার রাত আড়াইটার দিকে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প এবং র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্প যৌথ অভিযান চালিয়ে মাদারীপুরের শিবচর থানার চর দত্তপাড়া গ্রামে একটি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ওয়াসিম রেজা কুষ্টিয়া দোলতপুর উপজেলার শালিমপুর এলাকার মৃত কামাল হোসেনের ছেলে।

গ্রেফতারকৃত ওয়াসিম রেজার বিরুদ্ধে একাধিক মামলায় সাজার আদেশ হয়েছে। কুষ্টিয়ার মিরপুর থানায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, জেলার দৌলতপুর থানায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং জেলার দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন ওয়াসিম।

Advertisement

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করেছে র‌্যাব। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!