গ্রেফতাররা হলো- সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামের মৃত কুদ্দুস আলীর স্ত্রী শিরিনা আক্তার ও আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত ওয়াহিদ আলীর ছেলে সাফায়েত।
মঙ্গলবার বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় আখাউড়া থানা পুলিশ। পরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়।
.png)
পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় মাদকের চালান আখাউড়া বাইপাস হয়ে অন্য জায়গায় যাচ্ছে। এমন খবর পেয়ে পুলিশ গভীর রাতে কুমারপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ৩৩ পিস স্কাফ সিরাপসহ ঐ দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া সাফায়েত গ্রেফতারি পরোয়ানাভুক্ত একজন আসামি।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানে স্কাফ সিরাপসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।