চাঁদপুরে ১৫ লাখ টাকার ইয়াবাসহ ৫ জন গ্রেফতার
চাঁদপুরে ৫ হাজার ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। বুধবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার হানারচর ইউপির হরিণা ফেরিঘাটের জাহিদ হোটেলের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজার টেকনাফ এলাকার দেলোয়ার হোসেন (৪৩), একই এলাকার ফয়েজ উদ্দিন হারিস (২৮), রেদওয়ান (২৫), সোনা মিয়া (৩৫) ও মো. মিজান (২১)।
.png)
আরো পড়ুন >>> বনের হনুমান লোকালয়ে
জানা যায়, চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউপির হরিণা ফেরিঘাটের জাহিদ হোটেলের সামনে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলমের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার এএসআই মো. হেলাল উদ্দিন ও এএসআই মো. শহিদুল্লাহসহ সংঙ্গীয় সদস্যরা গ্রেফতারকৃতদের দেহ তল্লাশী করে ৫ হাজার ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ইয়াবাগুলো টেকনাফ থেকে চাঁদপুরের হরিণাঘাট হয়ে শরিয়তপুর নিয়ে যাওয়ার সময় তারা গ্রেফতার হয়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম বলেন, চাঁদপুরের পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের নির্দেশ হচ্ছে মাদকের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।