ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৬, ১৪ সেপ্টেম্বর ২০২৩
চাঁদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
চাঁদপুর সদর মডেল থানা- ফাইল ফটো

চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলায় মালবাহী ট্রাকের ধাক্কায় খোকন গাজী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জলিল মিজি নামে আরো এক মোটরসাইকেল আরোহী।

বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার হাঁসা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন গাজী চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগাদী গ্রামের মানিক গাজীর ছেলে। খোকন গাজী পেশায় গাছকাটা শ্রমিক ছিলেন।

নিহত খোকনের শ্বশুর সিরাজুল ইসলাম তপাদার জানান, দুপুরে খোকন গাজী ও আহত জলিল মিজি একটি গাছ কাটার কাজ করতে যান। সেখান থেকে মোটরসাইকেলে দুইজন ফরিদগঞ্জ উপজেলার হাঁসা গ্রামে অন্য একটি গাছ দেখতে যান। এ সময় ঘটনাস্থলে আসলে পৌঁছালে পেছন থেকে একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক খোকন গাজীকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত জলিল মিজিকে হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

চাঁদপুর সদর মডেল থানার এসআই আব্দুল কুদ্দুস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!