ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে কাভার্ডভ্যানের চাপায় ২ জন নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৬, ১৪ সেপ্টেম্বর ২০২৩
টাঙ্গাইলে কাভার্ডভ্যানের চাপায় ২ জন নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দড়িরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

ধনবাড়ী থানার ওসি (তদন্ত) ইদ্রিস মিয়া জানান, ঢাকা থেকে জামালপুরগামী একটি কাভার্ডভ্যান ঘটনাস্থলে পৌঁছালে সেটির চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের ওপর উল্টে পড়ে। এ সময় কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেলের আরোহী ও কাভার্ড ভ্যানের একজন নিহত হন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!