গ্রেফতাররা হলেন, সুন্দলপুর ইউনিয়নের ভাগলপুর গ্রামের আকাশ (২১), সবুজ সরকার (২৩), মেহেদী হাসান (১৬) এবং ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দানিখোলা এলাকার হৃদয় মিয়া (২৩)। হৃদয় ভাগলপুরে তার নানাবাড়িতে থাকেন।
জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় গৌরীপুর থেকে লেগুনা দিয়ে বাড়ি ফিরছিল এক কিশোরী। লেগুনাটি দাউদকান্দি উপজেলার শহীদনগর পৌঁছালে চালক আকাশ ও সবুজ মিলে মেয়েটিকে জোর করে নামিয়ে নেন। এরপর শহীদনগর সোনালী আঁশ জুট মিলের পাশের একটি জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করেন। এরপর হৃদয়, মেহেদীসহ আরও দু’জন গিয়ে ধর্ষণ করেন। ধর্ষণের ঘটনা কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখান কিশোরীকে। দু’দিন পর ঘটনাটি কিশোরীর মুখ থেকে জানতে পারেন তার মা-বাবা। পরে কিশোরীর মা বাদী হয়ে ছয়জনকে আসামি করে থানায় মামলা করেন।
.png)
দাউদকান্দি থানার ওসি মোজাম্মেল হক বলেন, ধর্ষণের অভিযোগ পেয়েই অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।