ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাইস কুকারে মিলল দেড় কোটি টাকার সোনা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৪, ২২ সেপ্টেম্বর ২০২৩
রাইস কুকারে মিলল দেড় কোটি টাকার সোনা
উদ্ধারকৃত সোনা

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কোটি টাকার সোনাসহ শারজাহফেরত এক যাত্রীকে আটক করেছে কাস্টমস। শুক্রবার সকাল সাড়ে ৯টায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এর আগে, একইদিন সকাল সাড়ে ৭টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন তিনি। আটককৃত যাত্রীর নাম মোহাম্মদ আলী। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্ডি এলাকার মোহাম্মদ মুসার ছেলে।

কাস্টমস কর্মকর্তারা জানান, লাগেজে থাকা রাইস কুকারের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে এক কেজি ৭০০ গ্রাম সোনা নিয়ে আসেন মোহাম্মদ আলী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে আরো ১০০ গ্রাম ওজনের সোনার অলংকার উদ্ধার করা হয়।

Advertisement

চট্টগ্রাম কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিটের ডেপুটি কমিশনার মো. আহসান উল্লাহ বলেন, উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকা। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!