ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এলজিইডিতে চাকরি পেলেন সেই ভ্যানচালক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৫, ২২ সেপ্টেম্বর ২০২৩
এলজিইডিতে চাকরি পেলেন সেই ভ্যানচালক
মিস্টার আলীর হাতে নিয়োগপত্র তুলে দেন প্রকৌশলী মোজাহার আলী প্রাং- ছবি: ডেইলি বাংলাদেশ

মিস্টার আলী। পেশায় ভ্যানচালক। তবে তার ‘নেশা’ এলাকার রাস্তাঘাটে খানাখন্দ দেখলেই সংস্কার করা। দীর্ঘ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে নিজ উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ করা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পোড়াডিহি গ্রামের ভ্যানচালক মিস্টার আলীকে নিয়ে একাধিক গণমাধ্যমে হয়েছিল প্রতিবেদন। 

সেই মিস্টার আলীকে এবার চাকরি দিয়েছে এলজিইডি। বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ এলজিইডি কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং নিয়োগপত্র তুলে দেন মিস্টার আলীর হাতে।

এজিইডিতে কাজের সুযোগ পাওয়ার পর ভ্যানচালক মিস্টার আলী বলেন, ‘এটা হ্যামার জন্য সুখবর। বাড়ির লোকজন খুশি হবে। এখন যে কাজ দেবেন স্যারেরা সেটা করব। এখন শিবগঞ্জে দেবে না-কি নবাবগঞ্জে দেবে জানি না। তবে যেখানে দেবে সেখানেই কাজ করব’। 

Advertisement

তিনি আরো বলেন, ‘হ্যামি তো ম্যালাদিন থ্যাকা রাস্তা ভালো করি। পেপারে তুল্যা ধরাতে স্যারের চোখে পড়্যাছে তাই কাজটা দিলো। আপনারদের (সাংবাদিক) উপর খুব খুশি হয়্যাছি’।

চাঁপাইনবাবগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং বলেন, খবরের কাগজের মাধ্যমে একজন ভ্যানচালকের রাস্তা নিজ উদ্যোগে রাস্তা-খানাখন্দ মেরামতের বিষয়টি জানতে পারি। পরে আমরা মিস্টার আলী সম্পর্কে আরো খোঁজখবর নেই। এরপর আমাদের গ্রামীণ সড়ক সেতু ও কালভার্ট মেরামত ও সংরক্ষণের আওতায় এলসিএস (লেবার কনট্রান্টিং সোসাইটি) এর সুপারভাইজার হিসেবে মিস্টার আলীকে নিয়োগ দেওয়া হয়।

তিনি আরো বলেন, আমাদের গ্রামীণ রাস্তা সংস্কারের কাজগুলো করে থাকেন গ্রামের হতদরিদ্র নারীরা। সেই কাজগুলোই দেখাশোনা করবেন মিস্টার আলী।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!