ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৩, ১৮ সেপ্টেম্বর ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় তমাল আলী নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ আদীব আলী আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত তমাল রাজশাহীর গোদগাড়ীর আমতলী হঠাৎপাড়া এলাকার আ. সাত্তারের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২০ সালের ১৫ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কের হরিপুরে অভিযান চালায় র‌্যাব-৫। অভিযানে এক কেজি ২২৫ গ্রাম হেরোইনসহ আটক হন তমাল। এ ঘটনায় ঐদিন সদর থানায় মামলা করেন র‌্যাবের নায়েব সুবেদার দিলিপ রায়।

Advertisement

মামলার তদন্ত কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই ওবাইদুল হক ২০২০ সালের ৩১ অক্টোবর তমালকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। আজ সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: যাবজ্জীবন
লিংক সফলভাবে কপি হয়েছে!