ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাইবান্ধায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৮, ২৩ সেপ্টেম্বর ২০২৩
গাইবান্ধায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু
সাঘাটা থানা: ফাইল ছবি

গাইবান্ধার সাঘাটায় ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় সোহম সাহা (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।  

শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভরতখালী ইউপির উল্যাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহম সাহা উল্যাবাজারের ব্যবসায়ী সুজন সাহার ছেলে। 

প্রত্যক্ষদর্শী জানান, বেলা সাড়ে ১১টার দিকে সোহম সাহা বাড়ি থেকে বের হয়ে উল্লাবাজার-সাঘাটা সড়ক দিয়ে স্থানীয় উল্লাবাজারের দিকে যাচ্ছিল। এ সময় বেপরোয়া গতির একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে চাপা দেয়৷ এতে ঘটনাস্থলেই সোহমের মৃত্যু হয়।

Advertisement

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাইবান্ধা
লিংক সফলভাবে কপি হয়েছে!