[ দেশজুড়ে ]
চাঁদপুরে ৩ কোটি টাকার সোনাসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ
চাঁদপুরে পৌনে চার কেজি ওজনের সাতটি সোনার বারসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঐ সোনার বারগুলোর আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ১৫ লাখ টাকা।
শনিবার বিকেলে এ তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। এর আগে শুক্রবার শহরের আল-আমিন স্কুলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রামের কোতোয়ালি থানার যতীন্দ্র মোহন ধরের ছেলে বিকাশ ধর প্রকাশ সুমন ও নেত্রকোণার কেন্দুয়া থানার মাখন চন্দ্ৰ ভৌমিকের ছেলে মনোরঞ্জন ভৌমিক।
.png)
অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, ঐ এলাকায় চেকপোস্ট বসিয়ে ফরিদগঞ্জ থেকে চাঁদপুরে আসা একটি সিএনজি অটোরিকশা থামিয়ে যাত্রীদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় তাদের সিএনজি হতে নামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে সাতটি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ১৫ লাখ টাকা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!