ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাত-পা বেঁধে বাড়ি ডাকাতি, রাতেই ৯ ডাকাত গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৬, ২৩ সেপ্টেম্বর ২০২৩
হাত-পা বেঁধে বাড়ি ডাকাতি, রাতেই ৯ ডাকাত গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর রাণীনগরে বাড়ি ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের নয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র, নগদ টাকা ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে এ তথ্য জানান পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বড়গাছা ইউনিয়নের গহেলাপুর (হিন্দুপাড়া) গ্রামের প্রণব সাহার বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। পরে পুলিশ সারারাত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- মমিন, মাসুদ, জাকির হোসেন জেমস, ইমদাদুল স্বপন, মনচুর, ইমদাদুল হক বুলেট, হাফিজুল হ্যাপি, মাসুদ রানা ও সরন আলী। তারা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

Advertisement

পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক জানান- গ্রেফতারকৃতরা শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রণব সাহার বাড়িতে ডাকাতি করতে ঘরে ঢুকেন। পরে তাদের বাড়ির লোকজনদের গামছা দিয়ে মুখ, হাত-পা বেঁধে রাখেন এবং দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ২৬ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে যান।

তিনি আরো বলেন, এ ঘটনায় প্রণব সাহা থানায় একটি মামলা করলে পুলিশ সারারাত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় লুণ্ঠিত নগদ ২৬ হাজার টাকা ও মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কি-না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!