ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে কৃষককে শিকলবন্দি করা সুদ ব্যবসায়ী আটক

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৩, ২৪ সেপ্টেম্বর ২০২৩
নাটোরে কৃষককে শিকলবন্দি করা সুদ ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের গুরুদাসপুরে সুদের টাকা পরিশোধ করতে না পারায় আসাদ আলী নামে এক কৃষককে শিকলবন্দি করার অভিযোগে সুদে ব্যবসায়ী আব্দুল আজিজ হোসেনকে আটক করেছে পুলিশ।

রোববার উপজেলার মশিন্দা বাহাদুরপাড়া থেকে আজিজকে তার বাড়ি পাশে থেকে তাকে আটক করা হয়। গুরুদাসপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুদের টাকা শোধ করতে না পারায় তাড়াশ উপজেলার ঈশ্বরপুর এলাকার কৃষক আসাদ আলীকে শিকলবন্দি করে রাখার বিষয়টি থানায় অবহিত করা হয়। পরে শনিবার রাতে সুদ ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে পালিয়ে যান আব্দুল আজিজ হোসেন। তাছাড়াও পুলিশের খবর পাওয়ার পর ভুক্তভোগী কৃষক আসাদকে ছেড়ে দেওয়া হয়। কৃষকের পক্ষ থেকে মামলার করা হয়েছে।

Advertisement

ওসি আরো জানান, শনিবার সকালে কৃষক আসাদকে তার বাড়ি থেকে জোরপূর্বক হাত-পা বেঁধে তুলে নিয়ে যান আব্দুল আজিজ হোসেন। পরে ঐ কৃষককে আব্দুল আজিজের বাড়ির বারান্দায় কোমরে শিকল পরিয়ে তালাবদ্ধ করে রেখে তার পরিবারকে টাকা নিয়ে আসার জন্য বলেন।

জানা গেছে, তিন বছর আগে সুদের বিনিময়ে ব্যবসায়ী আব্দুল আজিজের কাছ থেকে জমি লিজ শর্তে ৮০ হাজার টাকা নিয়েছিলেন কৃষক আসাদ আলী। দুই বছরে ২০ হাজার টাকা সুদ ও ৩০ হাজার টাকা আসল দেওয়ার পরে অভাবগ্রস্ত হওয়ায় বাকি ৫০ হাজার টাকা দিতে দেরি হচ্ছিল। টাকা পেতে দেরি হওয়ায় ঐ কৃষককে তুলে নিয়ে গিয়ে শিকলবন্দি করে রাখেন আব্দুল আজিজ।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!