ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাথায় গাছের ডাল পড়ে শ্রমিকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৭, ২৫ সেপ্টেম্বর ২০২৩
মাথায় গাছের ডাল পড়ে শ্রমিকের মৃত্যু
ফাইল ফটো

বাগেরহাটের ফকিরহাটে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে শাহিদুল ইসলাম নামের এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার বাহিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘট।

নিহত শাহিদুল ইসলাম আট্টাকী এলাকার আ. মালেকের ছেলে। ফকিরহাট মডেল থানার ওসি আলীমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শ্রমিক শাহিদুল ইসলাম বাহিরদিয়া এলাকায় একটি মেহগনি গাছ কাটার সময় আকস্মিক তার মাথায় একটি মোটা ডাল ভেঙে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা  তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

Advertisement

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সবুজ শেখ জানান, ঐ শ্রমিককে হাসপাতালে আনার আগেই তার মৃত হয়েছে।

ওসি আলীমুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!