ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে মোটরসাইকেল ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৪, ২৮ সেপ্টেম্বর ২০২৩
সিরাজগঞ্জে মোটরসাইকেল ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে মোটরসাইকেল ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। এ সময় তাদের কাজ থেকে একটি মোটরসাইকেল ও ৩টি মোবাইল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ-১২’র কোম্পানি কমান্ডার মো. আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ছিনতাই চক্রের সদস্যরা হলেন, উপজেলার আগরাহাট্টা গ্রামের আবু হানিফ প্রামানিকের ছেলে রিপন আলী (২০) ও সুকনাই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে মোতাবেল আলী (৩০)।

Advertisement

কোম্পানি কমান্ডার মো. আবুল হাশেম সবুজ জানান, মোটরসাইকেল ভাড়ায় নিয়ে বিভিন্ন স্থানে গিয়ে চালককে মারধর ও হুমকি-ধামকি দিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নিতেন তারা। এমন সংবাদের ভিত্তিতে বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার লাহেড়ী মোহনপুর এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় মোটরসাইকেলসহ দুইজন ছিনতাই চক্রের সদস্যকে আটক করা হয়। পরে তাদের কাজ থেকে একটি টিভিএস মোটরসাইকেল ও ৩টি মোবাইল জব্দ করা হয়। এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় মামলা ও উদ্ধারকৃত আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ছিনতাই
লিংক সফলভাবে কপি হয়েছে!