ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পারিবারিক কলহের জেরে ভাইয়ের হাতে ভাই খুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৪, ২৮ সেপ্টেম্বর ২০২৩
পারিবারিক কলহের জেরে ভাইয়ের হাতে ভাই খুন
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা- ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জে ভাইয়ের হাতে ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার বালিয়াডাঙ্গা শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাদিকুল ইসলাম বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আছসার উদ্দিনের ছেলে। অভিযুক্ত শফিকুল ইসলাম সাদিকুলের আপন বড় ভাই।

সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, পারিবারিক কলহের জেরে সন্ধ্যায় সাদিকুল ইসলামকে তার বড় ভাই শফিকুল ইসলাম ছুরি দিয়ে আঘাত করেন। গুরতর আহত অবস্থায় সাদিকুলকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!