ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরের হালতি বিলে পানিতে ছিটকে পড়ে দুই শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০০:৩৩, ৩০ সেপ্টেম্বর ২০২৩
নাটোরের হালতি বিলে পানিতে ছিটকে পড়ে দুই শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে নৌকা ভ্রমণে এসে পানিতে ছিটকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সর্ম্পকে তারা দুজন ভাই। নৌকাটি বিলের মাঝের বৈদ্যুতিক খুঁটির টানা তারে ধাক্কা লাগলে শিশু দুটি পানিতে পড়ে যায়। আজ শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ।

নিহত দুই শিশু হচ্ছে নাটোরের লালপুর উপজেলার আড়বাব গ্রামের মো. আরিফ হোসেনের ছেলে সাদমান আবদুল্লাহ (১১) ও আবদুর রহমান (৯)।

নলডাঙ্গা থানা-পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেলে ১৭ জন যাত্রী নিয়ে একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকা হালতি বিলে ভ্রমণে বের হয়। সন্ধ্যা ঘনানোর পর নৌকাটি খোলাবাড়িয়া উচ্চবিদ্যালয়ের পাশের একটি স্পটে আসছিল। 

Advertisement

এ সময় নৌকাটি বিলের মাঝের বৈদ্যুতিক খুঁটির টানা তারে ধাক্কা লাগে। এতে নৌকার ছাউনিতে ও বাইরে দাঁড়িয়ে থাকা ও বসে থাকা যাত্রীরা ছিটকে পানিতে পড়ে যান। অন্যরা সাঁতরে কিনারে উঠে আসতে পারলেও দুই শিশুকে পাওয়া যাচ্ছিল না। 

ঘটনার ১৫ থেকে ২০ মিনিট পর এক শিশুর মরদেহ পাওয়া যায়। পরে অপর শিশুর মরদেহও পাওয়া যায়। নৌকাটি বিলের মাঝের বৈদ্যুতিক খুঁটির টানা তারে ধাক্কা লাগে। এতে নৌকার ছাউনিতে ও বাইরে দাঁড়িয়ে থাকা ও বসে থাকা যাত্রীরা ছিটকে পানিতে পড়ে যান।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আশপাশের লোকজনের কাছে ঘটনার ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!