ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হোসেনপুরে গবাদি পশুর টিকা প্রদান শুরু

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২১, ৩০ সেপ্টেম্বর ২০২৩
হোসেনপুরে গবাদি পশুর টিকা প্রদান শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের হোসেনপুরে ছাগল-ভেড়ার ভাইরাসজনিত প্রাণঘাতী পিপিআর রোগ প্রতিরোধে সাত দিনব্যাপী টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।

শনিবার সকালে হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নে টিকাদানের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোজাহিদুল কবির শিহাব জানান, ভাইরাসজনিত ছোঁয়াচে পিপিআর রোগে আক্রান্ত ছাগল-ভেড়া গুরুতর ডায়রিয়া ও নিউমোনিয়ায় মৃত্যুমুখে পতিত হয়। ‘পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প’র আওতায় সব ছাগল-ভেড়াকে পর্যায়ক্রমে টিকা প্রদানের মাধ্যমে রোগ প্রতিরোধের সক্ষমতা তৈরি করা হবে। 

Advertisement

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল হোসাইন জানান, উপজেলার ছয়টি ইউনিয়ন এবং একটি পৌরসভার সব ওয়ার্ডে পর্যায়ে এ ক্যাম্পেইন আয়োজন করা হবে। এ সময় তিনি টিকাদান কার্যক্রমে সব খামারির সহযোগিতা কামনা করেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!