ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৫, ৩০ সেপ্টেম্বর ২০২৩
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও সাপ্তাহিক ছুটির কারণে টানা দুইদিন বন্ধের পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানিসহ সব কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল থেকে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বৃহস্পতিবার সরকারি ছুটি ও পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় দুইদিন এ বন্দরের যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের জানানো হয়েছিল। শনিবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়।

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ  হাসান আহমেদ ভূঁইয়া বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকায় এ বন্দরের যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্য সময়ের মতো স্বাভাবিক ছিল।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!