সোমবার সকাল থেকে আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক হবে।
হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ বলেন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় উৎসব ক্রিসমাস ডে উদযাপিত হচ্ছে। বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের সিদ্ধান্তে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখা হয়েছে।
.png)
হিলি ইমিগ্রেশনের ওসি বদিউজ্জামান বলেন, বড়দিন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে আমদানি-রফতানি। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার।