[ দেশজুড়ে ]
গাইবান্ধায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা
ছবি: ডেইলি বাংলাদেশ
গাইবান্ধায় অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার বাদিয়াখালী আহম্মেদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ক্রীড়া পরিদফতরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে জেলা ক্রীড়া সংস্থা এর আয়োজন করে।
এর আগে, আয়োজিত এক আলোচনা সভায় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলার ভূমি কর্মকর্তা রেজাউল করিম, জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকতা আখতার হোসেন, আহম্মেদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ রহমান প্রমুখ।
.png)
এতে বিভিন্ন অটিজম বিদ্যালয়ের ৬০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী প্রতিযোগিতা করে। এরমধ্যে ৩৬ জন বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাইবান্ধা
লিংক সফলভাবে কপি হয়েছে!