রোববার রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হাবিবুর রহমান প্রকাশ হাবি ও জয়নাল দু’জনেই ঐ এলাকার বাসিন্দা। বর্তমানে জয়নাল কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম রেজু বলেন, শাহপরীর দ্বীপ উত্তরপাড়া এলাকার ৪৩ জন সদস্য নিয়ে তারা একটি গ্রাম্য সমিতি গঠন করেন। প্রতি সপ্তাহে সদস্যদের কাছ থেকে জনপ্রতি ৫০ টাকা করে চাঁদা সংগ্রহ করেন জয়নাল। সব টাকা তার কাছেই জমা থাকে।
.png)
এ নিয়ে গত রাতে সমিতির আরেক সদস্য হাবিবুর রহমানের সঙ্গে জয়নালের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কোমরে থাকা ছুরি দিয়ে জয়নালের পেটে আঘাত করে পালিয়ে যান হাবিবুর। স্থানীয় লোকজন জয়নালকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এদিকে, জয়নালকে ছুরিকাঘাতের পর পালিয়ে গিয়ে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকায় ফুফুর বাড়িতে আশ্রয় নেন হাবিবুর।
হাবিবুরের ফুফু আয়েশা বেগম বলেন, ‘হাবিবুর গত রাতে আমার বাড়িতে আসেন। এর কিছুক্ষণ পরে ফোনে খবর আসে, জয়নাল মারা গেছেন। এমন সংবাদ শুনে হাবিবুর মাটিতে পড়ে যান এবং হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়’।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাসাল্লি বিনতে ফয়েজী বলেন, ‘জয়নালের নাভির নিচে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালের পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক’।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার পুলিশ ওসি (অপারেশন) আবদুর রাজ্জাক বলেন, এ ঘটনায় কেউ এখনো থানায় অভিযোগ করেননি। সোমবার সকালে মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।