[ দেশজুড়ে ]
ট্রাকের ধাক্কায় এনজিও কর্মী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ
কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকের ধাক্কায় স্কুটি থেকে ছিটকে পড়ে সীমা খাতুন নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।
রোববার রাতে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর পুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সীমা খাতুন নন্দনালপুর ইউনিয়নের বজরুখ বাঁখই গ্রামের হারুন প্রামাণিকের স্ত্রী। তিনি খোকসা ব্র্যাক এনজিওর হিসাবরক্ষক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার এসআই মো. মারুফ।
.png)
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশের আলাউদ্দিন নগর থেকে স্কুটি চালিয়ে কুমারখালীর দিকে যাচ্ছিলেন সীমা খাতুন। পরে পুটিয়া এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে স্কুটি থেকে সড়কে ছিটকে পড়ে মারা যান তিনি।
কুষ্টিয়া চৌড়হাঁস হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!