বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মুগদার দক্ষিণ মান্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন খন্দকার গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কমলনই কুঠিপাড়ার তোফাজ্জল খন্দকারের ছেলে।
.png)
নিহতের প্রতিবেশী মিঠু মিয়া জানান, দক্ষিণ মান্ডা আমিন মোহাম্মদ গ্রিন মডেল টাউন এলাকায় দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন ইমন। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরো একজন ঢামেকে চিকিৎসাধীন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।