ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৬, ১৩ সেপ্টেম্বর ২০২৩
দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, নিহত ১১
ট্রাক ধাক্কা দেওয়ার পর এভাবেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে মানুষের মরদেহ। ছবি: সংগৃহীত

তেল ফুরিয়ে যাওয়ায় যাত্রীবাহী বাসটি দাঁড়িয়ে ছিল একটি সেতুর ওপর। তবে সেই বাসেই পেছন থেকে এসে ধাক্কা দেয় দ্রুতাগামী একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

বুধবার ভোরে ভারতের রাজস্থানের ভারতপুরে দুর্ঘটনাটি ঘটে। বাসটি রাজস্থানের পুষ্কর থেকে উত্তর প্রদেশের বৃন্দাবনে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

বেঁচে যাওয়া এক যাত্রীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বাসটি একটি সেতুর ওপর গিয়ে নষ্ট হয়ে যায়। এসময় চালক এবং কয়েকজন যাত্রী বাসের পেছনে দাঁড়িয়ে ছিলেন। ঠিক তখনই দ্রুতগামী ট্রাকটি এসে ধাক্কা দেয়। 

Advertisement

স্থানীয় পুলিশ জানিয়েছে, তেল ফুরিয়ে যাওয়ায় বাসটি লখনপুর এলাকার আন্ত্রা ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে ছিল। থেমে থাকা বাসটিকে পেছন থেকে ট্রাক এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন পুরুষ ও ছয়জন নারী নিহত হন। মামলা দায়েরের পর এ দুর্ঘটনার তদন্ত করছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: নিহত ভারত
লিংক সফলভাবে কপি হয়েছে!