এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৫.১ ওভারে তিন উইকেটে ৯১ রান।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তার সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন শুভমান গিল। শুরু থেকেই দেখে খেলার পাশাপাশি রানের চাকা সচল রাখেন দুজন।
.png)
রোহিত ও গিলের দায়িত্বশীল ব্যাটিংয়ে দশম ওভারে দলীয় অর্ধশতকের দেখা পায় ভারত। এরপর দুজনেই হাত খুলে খেলা শুরু করেন। তবে দ্বাদশ ওভারের শুরুতেই ঘটে ছন্দপতন। যেখানে দুনিথ ওয়েল্লালাগের দুর্দান্ত ডেলিভারিতে ১৯ রানে বোল্ড হন গিল।
পরের ওভারে এসে আরেকবার উইকেট শিকারের আনন্দে মাতেন ওয়েল্লালাগে। এবার তিনি ফেরান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বিরাট কোহলিকে। এই ভেন্যুতে টানা চার ম্যাচে সেঞ্চুরির দেখা পাওয়া কোহলি আজ ফিরেছেন মাত্র ৩ রানে।
তৃতীয় ওভারে বোলিংয়ে এসে আবার উইকেটের দেখা পান ওয়েল্লালাগে। এবার তিনি বোল্ড করেন ইনফর্ম রোহিত শর্মাকে। ৫৩ রানে সাজঘরে ফেরেন ভারতীয় অধিনায়ক।