ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে একসঙ্গে ৫ গাড়ির সংঘর্ষ, মোটরসাইকেল চালক নিহত

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩২, ৬ আগস্ট ২০২৩
সিলেটে একসঙ্গে ৫ গাড়ির সংঘর্ষ, মোটরসাইকেল চালক নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটের ওসমানীনগরে একসঙ্গে ৫ গাড়ির সংঘর্ষে খলিলুর রহমান নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রোববার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমানের বাড়ি নোয়াখালীতে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি মাকছুদুল আমিন।

Advertisement

জানা যায়, সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের আহমদনগরে ট্রাক, বাস, পিকআপ, অটোরিকশা এবং মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি পিকআপের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই  নিহত হন মোটরসাইকেল চালক খলিলুর। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ও আহত ব্যক্তিকে উদ্ধার করেন ওসমানীনগর থানা পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা।

ওসি মাকছুদুল আমিন বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!