ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ট্রাকচাপায় মা-ছেলে নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩২, ১ অক্টোবর ২০২৩
হবিগঞ্জে ট্রাকচাপায় মা-ছেলে নিহত
দুর্ঘটনাস্থল

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় অটোরিকশা যাত্রী মা এবং ছেলে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিন অটোরিকশা যাত্রী।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউরা গ্রামের দারা মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৪৫) এবং ছেলে মতিউর রহমান (২২)।

জানা যায়, বিকেলে ফরিদা বেগম এবং তার ছেলে মতিউর রহমানসহ চার থেকে পাঁচজন অটোরিকশায় বাহুবল উপজেলার ছন্দ্রচড়ি এলাকায় যাচ্ছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুর ব্রিজের এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে এটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ফরিদা বেগম ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন।

Advertisement

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফরিদা বেগমের লাশ উদ্ধার করেছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!