নিহত জুনায়েদ ঐ এলাকার মাহমুদ সফির বাড়ির তাজম উদ্দিনের ছেলে।
জানা গেছে, সকালে বাড়ির পাশের রাস্তায় হাঁটছিল শিশু জুনায়েদ। ঐ সময় ইট পরিবহনের কাজে নিয়োজিত একটি ডাম্প ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পালানোর চেষ্টা করলে ট্রাকচালক জাহাঙ্গীর আলমকে আটক করে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় পুলিশ।
.png)
সাতকানিয়া থানার এসআই মো. ছালামত উল্লাহ বলেন, ট্রাকচাপায় শিশুটি মারা যায়। এ ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।