বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার সাহানগাছা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা আলম বগুড়া জেলার ধুনট উপজেলার গোবিন্দপুর গ্রামের আছের আলীর ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার এসআই আলী হোসেন জানান, দুপুর বাদশা আলম আড়ত থেকে সবজি বিক্রি করে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে শাহানগাছা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হন। আহত হন আরো তিনজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
.png)