[ দেশজুড়ে ]
ইজিবাইকে বাসের ধাক্কা, নিহত ২
দুর্ঘটনাকবলিত ইজিবাইক। ছবি: সংগৃহীত
কুষ্টিয়া সদর উপজেলায় বাসের ধাক্কায় ইজিবাইক উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ভাদালিয়া এলাকার সেনের চাতালের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের কাথুলিয়া গ্রামের দুই বাসিন্দা নুরুজ্জামান ও শয়ন।
কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চাতালের এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি ইজিবাইক উল্টে যায়। এ সময় নুরুজ্জামান ও শয়ন নামে ইজিবাইকের দুই যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
.png)
তিনি আরো বলেন, হাসপাতালে আহত নুরুজ্জামানের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন চিকিৎসক। পরিবারের সদস্যরা ঢাকায় নিয়ে যাওয়ার পথে রাত ৮টার দিকে মারা যান নুরুজ্জামান। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মারা যান শয়ন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!